বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ার মাতামুহুরী নদীতে ডুবে সাংবাদিক পুত্রের মর্মান্তিক মৃত্যু

🗓 শুক্রবার, ০৮ মে ২০২৬

👁️ ৪২ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ০৮ মে ২০২৬

👁️ ৪২ বার দেখা হয়েছে

মুকুল কান্তি দাশ,চকরিয়া :: মাতামুহুরী নদীতে ডুবে প্রাণ হারালেন নুর ইলাহি নাদিম ১৩) নামের এক শিক্ষার্থী।

শুক্রবার ( মে) সকাল ১০টার দিকে কক্সবাজারের চকরিয়া পৌরসভার উত্তর কাহারিয়াঘোনার ৫নং ওয়ার্ডের খন্দকার পাড়ায় মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শিশু নুর ইলাহি নাদিম ওই এলাকার বাসিন্দা ও দৈনিক খবরপত্র ও স্থানীয় পত্রিকা আজকের দেশ-বিদেশ পত্রিকার চকরিয়ায় কর্মরত সাংবাদিক অলি উল্লাহ রনির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নদীতে পানি কম থাকায় নাদিম তার বন্ধুদের সাথে পায়ে হেঁটে নদী পার হয়ে ওপারে খেলতে যাচ্ছিল।

পথে নদীর মাঝখানে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে সৃষ্ট একটি গভীর গর্তে সে তলিয়ে যায়।

এসময় তার সাথে থাকা বন্ধুদের চিল্লাচিল্লী শুনে এলাকাবাসী এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে দ্রæত হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নাদিমকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার শোনার পরপরই ঘটনাস্থলে পৃুলিশ পাঠানো হয়েছে। লাশ প্রাথমিক সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, ওই এলাকায় অন্তত তিনটি ড্রেজার মেশিন বসিয়ে নিয়মিত অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করে আসছে।

এর ফলে নদীর বিভিন্ন স্থানে বিপজ্জনক গভীর গর্তের সৃষ্টি হয়েছে। পানি কম থাকলেও এসব গর্তের কারণে নদী পারাপার হওয়া সাধারণ মানুষ ও শিশুদের জন্য মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সাংবাদিক অলি উল্লাহ রনির ছেলের এমন অকাল মৃত্যুতে স্থানীয় সংবাদকর্মী ও সুধীমহল গভীর শোক প্রকাশ করেছেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর