বুধবার ১৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে ডাম্পার গাড়ীর চাপায় শ্রমিকের মৃত্যু

🗓 বুধবার, ১৩ মে ২০২৬

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ১৩ মে ২০২৬

👁️ ১২ বার দেখা হয়েছে

এম রমজান আলী, মহেশখালী :: কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মুদিরছড়া ঘোনাপাড়া এলাকায় মুদিরছড়া থেকে আহমদিয়াকাটাঁ সড়কের সাইডে ড্রেনের কাজ করা কালীন সময়ে ডাম্পার গাড়ির চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

১৩ মে (বুধবার) দুপুর ১২টা ৪৫ মিনিটের সময় ঘটনাটি ঘটেছে।

নিহত শ্রমিক জালালের বাড়ি দিনেশপুর।

তাকে দ্রুত মহেশখালী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেছে।

কাজের প্রকল্প “এসপিআরডিসি” চলমান কাজ।

প্রকৌশলী মোঃ বণি আমিন জনি জানান, চলমান ড্রেনের কাজের শ্রমিক ডাম্পারের চাপায় অনাকাঙ্ক্ষিত ভাবে মৃত্যু হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর