কক্সবাংলা ডটকম :: বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়।
আইআরজিসি জাহাজগুলোকে ওই জলপথের কাছাকাছি না যাওয়ার সতর্কবার্তা দিয়ে বলেছে, ইসরায়েলের অপরাধ এবং যুদ্ধবিরতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার কারণে সেখানে নৌযান চলাচল নিরাপদ নয়।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আবারো হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে এ ঘোসণা দিয়েছে আইআরজিসি।
অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে আলোচনার জন্য তিনি শিগগিরই সুইজারল্যান্ড সফরে যেতে পারেন।
আজ শনিবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি স্বাক্ষর হওয়া সমঝোতার আওতায় যুক্তরাষ্ট্র ও ইরান প্রায় চার মাসের সংঘাতের অবসান ঘটানোর চেষ্টা করছে।
তবে আইআরজিসির এ ঘোষণা পরিস্থিতিকে নতুন করে উত্তেজনাপূর্ণ করে তুলেছে।
বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়।
আইআরজিসি জাহাজগুলোকে ওই জলপথের কাছাকাছি না যাওয়ার সতর্কবার্তা দিয়ে বলেছে, ইসরায়েলের অপরাধ এবং যুদ্ধবিরতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার কারণে সেখানে নৌযান চলাচল নিরাপদ নয়।
এর আগে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জেডি ভ্যান্স বলেন, তিনি বিশ্বাস করেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া ১৪ দফা চুক্তির ভিত্তিতে যুদ্ধবিরতি বহাল থাকবে।
তিনি আরও জানান, হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেছে—এমন কোনো তথ্য তার কাছে নেই।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আলোচক দলও শনিবারই সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হবে।
সুইজারল্যান্ড সরকার জানিয়েছে, আলোচনার জন্য তারা নিরপেক্ষ ও নির্ভরযোগ্য পরিবেশ প্রদান অব্যাহত রাখবে।
তবে অংশগ্রহণকারী ও আলোচনার বিষয়বস্তু সম্পর্কে গোপনীয়তার কারণে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না।














