বুধবার ৪ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার বিমানবন্দরে ১০ হাজার ইয়াবা নিয়ে ধরা পড়লো মহিলা যাত্রী

🗓 সোমবার, ২২ জুন ২০২৬

👁️ ৯০ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ২২ জুন ২০২৬

👁️ ৯০ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজার বিমানবন্দরে ঢাকা-গামী নভোএয়ারের একটি ফ্লাইটে ওঠার আগে প্রায় ১০ হাজার ইয়াবা নিয়ে ধরা পড়লো জেসমিন আক্তার নামে এক মহিলা যাত্রী।

এসময় তার ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে।

রবিবার (২১ জুন) নভোএয়ারের একটি ফ্লাইটে ওঠার আগে এ ঘটনা ঘটে।

আটক জেসমিন আক্তার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার চাঁদপুর শ্বেতছড়া গ্রামের বাসিন্দা পিতা হারুন মিয়ার মেয়ে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, নভোএয়ারের ঢাকা-গামী ফ্লাইট (ভিকিউ-৯২২)-এর এক নারী যাত্রী বোর্ডিং পাস সংগ্রহের পর হোল্ড লাগেজ স্ক্যানিংয়ের জন্য যান।

এ সময় ওই নারীর বহন করা ল্যাপটপ ব্যাগ সন্দেহজনক মনে হলে সেটি তল্লাশি করা হয়।

তল্লাশিতে ব্যাগটির দুই পাশের শকপ্রুফ ফোমের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ইয়াবা পাওয়া যায়।

পরে সেখানে থেকে মোট ৯ হাজার ৮২৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই জেসমিনকে আটক করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উদ্ধার হওয়া ইয়াবাসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

‘রামায়ণ’ মুক্তি পাচ্ছে নভেম্বরে

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর