বুধবার ৪ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে উপজেলা ভূমি অফিস না থাকায় সেবা বঞ্চিত মানুষরা 

🗓 বুধবার, ২৪ জুন ২০২৬

👁️ ৭৬ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ২৪ জুন ২০২৬

👁️ ৭৬ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: কক্সবাজারের নব ঈদগাঁও উপজেলা একনেকে অনুমোদনের ৫ বছরেও স্থাপন হয়নি উপজেলা ভূমি অফিস। নেই সহকারি কমিশনার (ভূমি)।

যার ফলে প্রত্যন্ত এলাকার লোকজন সব প্রকার তাৎক্ষণিক ভূমিসেবা হতে বঞ্চিত হচ্ছেন।

ব্যাঘাত ঘটছে জনগণের ভূমি সেবা সহজিকরণ কার্যক্রমে।

জানা যায়,গত সরকারের আমলে বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক নীতি নির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প অনুমোদনের সর্বোচ্চ অর্থনৈতিক সংস্থা ‘জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি’ (একনেক) ২০২১ সালের ১ সেপ্টেম্বর ঈদগাঁও কে নতুন উপজেলা হিসেবে অনুমোদন দেন।

এটি জেলার নবম উপজেলা। বর্তমানে তা ভাড়া অফিসে উপজেলার বেশ কটি দপ্তরের দাপ্তরিক কার্যক্রম চলছে।

নারী শিক্ষাঙ্গন জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সহ অন্যান্য কর্মকর্তাদের কার্যক্রম চল মান রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়োগ হলেও এখনো পর্যন্ত সহকারি কমিশনার (ভূমি) নিয়োগ ও উপজেলা ভূমি অফিস স্থাপিত হয়নি।

উপজেলার পাঁচটি ইউনিয়নের জনগণকে ৪০ কিলোমিটার দূরবর্তী জেলা শহরে অবস্থিত সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে ভূমি সেবা গ্রহণ করতে হয়।

এতে পাড়া মহল্লার সেবা প্রার্থীদের ভোগান্তির শেষ নেই। ভিন্ন উপজেলায় গিয়ে ভূমি সেবা গ্রহণ করতে স্থানীয় জনগণের ব্যাপক সময় ও অর্থ নষ্ট হচ্ছে।

সময়,অর্থ বের করে কষ্ট করে সেখানে গেলেও অনেক সময় কর্মকর্তাদের পাওয়া যায়না। সময়মত ভূমি সেবা না পাওয়ায় নানান জটিলতার সম্মুখীন হচ্ছেন সেবাপ্রার্থীরা।

যথাসময়ে সেবা না পাওয়ায় তাদেরকে বারবার দূরবর্তী এ উপজেলা সদরে গিয়ে বিড়ম্বনার সম্মু খীন হতে হচ্ছে।

তাছাড়া সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ঈদগাঁও উপজেলার চলতি দায়িত্বে থাকায় তার উপর কাজের চাপও আরো বেড়ে গেছে।

আরো জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয় এসি ল্যান্ড পদায়নের ছাড়পত্র না দেওয়ায় ভূমি সংক্রান্ত জটিলতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দরিদ্র,  অসহায়, প্রান্তিক জনগোষ্ঠীকে প্রতিনিয়ত কষ্ট পেতে হচ্ছে। স্থানীয় জনগণের পক্ষ থেকে স্থায়ী সমাধানের দাবি উঠছে।

ভুক্তভোগীরা জানান, নামজারি ও মিচ মামলার অনুমোদন,বিজ্ঞ আদালতের তদন্ত, প্রতিবেদনের অগ্রবর্তী,সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ের অনুমোদন সংক্রান্ত সেবা কার্যক্রম থেকেও তারা দীর্ঘদিন বঞ্চিত রয়েছেন।

অন্যদিকে ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিসে বাউ ন্ডারি ও খতিয়ান ভুক্ত সরকার নামীয় ৮৬ শতক জমি রয়েছে। যেখানেই উপজেলা ভূমি অফিস করার পর্যাপ্ত ব্যবস্থাও রয়েছে।

ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার জানান, ঈদগাঁও উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) নিয়োগ না হওয়ায় জনগণের ভূমি সেবা সহজি করণের ক্ষেত্রে ব্যাঘাত ঘটছে। দ্রুত কাজ নিষ্পত্তি করতে সমস্যা হচ্ছে।

বালি উত্তোলন,পাহাড় কাটা, মাটিকাটা, ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ নানা অপরাধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ,সমস্যার দ্রুত নিষ্পত্তি করা যাচ্ছেনা।

এই বিভাগ এর আরো খবর

‘রামায়ণ’ মুক্তি পাচ্ছে নভেম্বরে

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর