শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কক্সবাজার পরিদর্শনে আসছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী

🗓 শনিবার, ১১ জুলাই ২০২৬

👁️ ৮৩ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ১১ জুলাই ২০২৬

👁️ ৮৩ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, এমপি আগামী ১১ থেকে ১৪ জুলাই পর্যন্ত চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলার ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন।

সফরকালে তিনি সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করবেন এবং স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

সফরসূচি অনুযায়ী, ১১ জুলাই সকালে ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রাম পৌঁছে প্রতিমন্ত্রী চট্টগ্রাম জেলার পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন।

পরে সড়কপথে খাগড়াছড়ি গিয়ে সেখানকার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে রাঙামাটিতে রাত্রিযাপন করবেন।

১২ জুলাই সকালে রাঙামাটি জেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর তিনি বান্দরবানের উদ্দেশ্যে রওনা হবেন।

সেখানে পৌঁছে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করবেন।

১৩ জুলাই সকালে প্রতিমন্ত্রী কক্সবাজার জেলার উদ্দেশ্যে যাত্রা করবেন।

কক্সবাজারের চকরিয়া উপজেলার দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর তিনি কক্সবাজার সার্কিট হাউসে অবস্থান করবেন।

১৪ জুলাই বিকেলে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন প্রতিমন্ত্রী।

পরিদর্শন শেষে কক্সবাজার বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ নিরসন, ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র পর্যালোচনা এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম তদারকির লক্ষ্যে এ সফর অনুষ্ঠিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই বিভাগ এর আরো খবর

কৃষিপণ্যে বছরে ক্ষতি ২৯ হাজার কোটি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল যেভাবে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর