শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে ১শত পরিবারের মাঝে বন্যাদুর্গত ও কর্মহীন মানুষকে চাল দিলো ইউপি পরিষদ

🗓 শনিবার, ১১ জুলাই ২০২৬

👁️ ৭৫ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ১১ জুলাই ২০২৬

👁️ ৭৫ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: ​ভারী বর্ষণে সৃষ্ট বন্যা,বৈরী আবহাওয়ার কারণে পানিবন্দি ও কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে চাল বিতরন করেছেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদ।

১০ জুলাই (শনিবার) দুপুর ১টার দিকে ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া (১নং ওয়ার্ড), মধ্যম মাইজ পাড়া (২নং ওয়ার্ড) এবং দক্ষিণ মাঝপাড়ায় (৩নং ওয়ার্ড) ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ করা হয়।

​বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন,জেলার উপ পরিচালক,স্থানীয় সরকার (ডিডিএলজি) মো: শামীম আল ইমরান,ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা।

এছাড়াও উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান উজ্জ্বল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু তাহের এবং ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী।

এসময় অংশ নেন ৩ নং ওয়ার্ড মেম্বার আমির হোসেনসহ আরো অনেকে।

চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী জানান, তিন ওয়ার্ডের শতাধিক পরিবারের মাঝে দশ কেজি করে চাল ও শুকনা খাবার বিতরন করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

কৃষিপণ্যে বছরে ক্ষতি ২৯ হাজার কোটি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল যেভাবে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর