শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় বন্যা দূর্গতদের পাশে দাঁড়ালেন ‘কারিতাস’

🗓 শনিবার, ১১ জুলাই ২০২৬

👁️ ৮৪ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ১১ জুলাই ২০২৬

👁️ ৮৪ বার দেখা হয়েছে

মুকুল কান্তি দাশ,চকরিয়া :: ছয়দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে কক্সবাজারের চকরিয়া-পেকুয়া ও মাতামুহুরী উপজেলায়।

ভয়াবহ বন্যায় কবলে পড়ে বন্যা কবলিত পরিবারগুলো মানবেতর জীবন-যাপন করছে।

বেশ কয়েকদিন ধরে বাড়িতে জ¦লেনি রান্না ঘরের চুলা। বন্যার পানি না কমায় এখনও বন্যা কবলিত পরিবারগুলোতে রান্না করার ব্যবস্থা নেই।

তাছাড়া বিশুদ্ধ পানির বেশ অভাব দেখা দিয়েছে। সরকারের পক্ষে থেকে যা ত্রাণ ও বিশুদ্ধ পানি দেয়া হচ্ছে তাও অপ্রতুল।

তাই বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ালেন কারিতাস বাংলাদেশ চকরিয়া শাখা।

শনিবার (১১ জুলাই) বিকালে চকরিয়া উপজেলার হারবাং ও বরইতলী ইউনিয়নের প্রায় দুইশ পরিবারের মাঝে বিতরণে করেছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং ত্রাণ সামগ্রী।

এসময় উপস্থিত ছিলেন- চকরিয়া ও মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রুপায়ন দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দে, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ছালেকুজ্জামানসহ স্থানীয় জনপ্রতিনিধি।

এতে আরও উপস্থিত ছিলেন- কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধি লিটন বিশ^াস, অলটার ডায়েস, চকরিয়া সদরের ব্যবস্থাপক প্রিয়দর্শী বড়ুয়া, কারিতাস চকরিয়া উপজেলার এরিয়া ম্যানেজার নিপু কান্তি মিত্র এবং কারিতাস বেতুয়া শাখার ব্যবস্থাপক মোজাম্মেল হক।

কারিতাস চকরিয়া শাখার এরিয়া ম্যানেজার নিপু কান্তি মিত্র বলেন, আকস্মিক বন্যার কারণে চকরিয়ায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে মানবিক বির্পযয় দেখা দিয়েছে।

বন্যা কবলিত পরিবাগুলো যাতে একটু কষ্ট থেকে রেহায় পায়, সে কথা চিন্তা করে মানবিক সহায়তা হিসেবে হারবাং ও বরইতলী ইউনিয়নের প্রায় ২’শ পরিবারের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে এই ধরনের কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

এই বিভাগ এর আরো খবর

কৃষিপণ্যে বছরে ক্ষতি ২৯ হাজার কোটি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল যেভাবে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর