আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
১৫ আগস্ট রাত ৩টা ১৫ মিনিটে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় বিজিবির একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
সীমান্ত পিলার ৪৮/৪-এস ও শূন্য লাইন থেকে আনুমানিক ৮ কিলোমিটার পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দোছড়ি-তোন্দুলেরমুখ এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে বিজিবির টহলদল চোরাকারবারীদের অবস্থান শনাক্ত করে তাদের ধাওয়া করলে তারা একটি বস্তা ফেলে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা বস্তাটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ২০ কাটে থাকা ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
বিজিবির অধিনায়ক জানান, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।












