রবিবার ১৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় পানিতে ডুবে নারীর মৃত্যু

🗓 শনিবার, ১৫ আগস্ট ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ১৫ আগস্ট ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

নজরুল ইসলাম, কুতুবদিয়া :: কক্সবাজারের কুতুবদিয়ায় মৃগী রোগের কারণে খিঁচুনি উঠে পুকুরের পানিতে পড়ে ইরান (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

নিহত ইরান উপজেলার লেমশীখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছিদ্দিক হাজীর পাড়ার বাসিন্দা রুবেল কাদেরের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃগী রোগে আক্রান্ত ইরান বাড়ির পুকুরে গেলে সেখানে হঠাৎ খিঁচুনি ওঠে। এ সময় তিনি পানিতে পড়ে যান।

দীর্ঘ সময় তাকে বাড়িতে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরঘাটে তার জুতা দেখতে পান পরিবারের সদস্যরা।

পরে স্বজনরা পুকুরের পানিতে খোঁজাখুঁজি করে ইরানকে উদ্ধার করেন।

এরপর দ্রুত তাকে চিকিৎসার জন্য কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নেছার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃগী রোগজনিত খিঁচুনির পর পানিতে ডুবে ওই নারীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগ এর আরো খবর

নিরাপদ সীমার নিচে সারের মজুত

রবিবার, ১৬ আগস্ট ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর