রবিবার ১৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে নতুন কুঁড়ি স্পোর্টসে চলছে ফ্রি রেজিস্ট্রেশন

🗓 রবিবার, ১৬ আগস্ট ২০২৬

👁️ ৮ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ১৬ আগস্ট ২০২৬

👁️ ৮ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ ও প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে শিগগিরই। বিশাল এই আয়োজন সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ইনডোর স্টেডিয়ামে ক্রীড়া শিক্ষক, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস এবং জেলা শিক্ষা অফিস।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আ: মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবসমাজ থেকে নতুন নতুন খেলোয়াড় তৈরির জন্য প্রধানমন্ত্রী নতুন কুড়িঁ স্পোর্টস চালু করেছেন, ইতোমধ্যে এটার প্রথম পর্ব সম্পন্ন হয়েছে।

দ্বিতীয় পর্বের জন্য কক্সবাজারে রেজিষ্ট্রেশন চলছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ের ক্ষুদে খেলোয়াড়দের রেজিষ্ট্রেশন সম্পন্ন করার আহবান জানান জেলা প্রশাসক।

জেলা ক্রীড়া সংস্থার তথ্য মতে, ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট (কারাতে, উশু, তাইকোয়ানডো, জুডো) সাঁতার, ভলিবল ও টেবিল টেনিস এই ১০ টি ইভেন্টের খেলোয়াড় রেজিস্ট্রেশন চলছে৷ ১ জুলাই থেকে শুরু হয়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই রেজিষ্ট্রেশন চলমান থাকবে।

জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতা সম্পুর্ন ফ্রিতে এই রেজিষ্ট্রেশন সম্পন্ন করা যবে।

নতুন কুড়িঁ স্পোর্টস এর দ্বিতীয় পর্বের জন্য পুরো জেলা থেকে প্রায় ১৬ হাজারের অধিক খেলোয়াড় নিবন্ধন করবে। তাই দ্রুত সবাইকে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে ক্রীড়া সংস্থা।

জেলা ক্রীড়া অফিসার মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম কবির, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এডভোকেট মোহাম্মদ ইউনুস, ডিএসএ’র সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন।

জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকেরা উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

নিরাপদ সীমার নিচে সারের মজুত

রবিবার, ১৬ আগস্ট ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর