সোমবার ২৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে শিশু ধর্ষণ মামলার আসামির যাবজ্জীবন কারাদণ্ড

🗓 বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

👁️ ৫১ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

👁️ ৫১ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজারের আলোচিত ৭ বছরের এক শিশু ধর্ষণ মামলার আসামি আবুল কালাম মালীতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৯ আগস্ট) কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আবুল কালাম মালীতা ঝিনাইদহের কালীগঞ্জ থানার মাঝপাড়া এলাকার বাসিন্দা গোলাম নবীর ছেলে। তিনি কক্সবাজার শহরের লাইটহাউস এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

মামলা সূত্র ও এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের ২৯ এপ্রিল কক্সবাজার শহরের লাইটহাউস এলাকায় শিশু ধর্ষণের শিকারের পর পরই অভিযান চালিয়ে অভিযুক্ত আবুল কালামকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৫) সদস্যরা।

পরবর্তীতে এ ঘটনায় মামলা দায়ের করা হলে বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামি আবুল কালামকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে।

রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট সলিমুল মোস্তফা আদালতের এ রায়ে গভীর সন্তোষ প্রকাশ করেন।

তিনি জানান, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি সমাজে অপরাধ দমনে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

এই বিভাগ এর আরো খবর

কৃষিপণ্যে বছরে ক্ষতি ২৯ হাজার কোটি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল যেভাবে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর