সোমবার ২৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের আলোচিত দুবাই প্রবাসী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

🗓 শনিবার, ২২ আগস্ট ২০২৬

👁️ ৫৯ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ২২ আগস্ট ২০২৬

👁️ ৫৯ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার পৌর এলাকায় চাঁদা না দেওয়ায় দুবাই প্রবাসী ওমর ফারুককে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী ও হত্যা মামলার ১ নম্বর আসামি নাহিদ মোর্শেদ চাঁদ (২৫)-কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।

২১ আগস্ট বিকেল ৫টা ৫০ মিনিটে কক্সবাজার সদর থানার খুরুলিয়া ইউনিয়নের মকবুল সওদাগরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

নিহত ওমর ফারুক কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পেশকারপাড়ার বাসিন্দা ও দুবাইপ্রবাসী ছিলেন।

র‍্যাব জানায়, একটি স্থানীয় চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চক্রটির সদস্যরা তার ওপর ক্ষিপ্ত হয়ে তার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালায়।

এরই ধারাবাহিকতায় গত ২৯ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে প্রধান আসামি নাহিদ মোর্শেদ চাঁদ, তার সহযোগী ওয়াহিদ মোর্শেদ ছাহিদ ও সৈয়দ আকবরসহ অন্য আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওমর ফারুকের ওপর হামলা চালায়।

একপর্যায়ে তারা তাকে ছাদ থেকে নিচে ফেলে দেয় এবং লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ মে ওমর ফারুক মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় ১০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর মামলার আসামিরা আত্মগোপনে চলে যায়।

আসামিদের গ্রেপ্তারে র‍্যাব-১৫ ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২১ আগস্ট র‍্যাব-১৫ ব্যাটালিয়ন সদরের একটি আভিযানিক দল খুরুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার ১ নম্বর আসামি নাহিদ মোর্শেদ চাঁদকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার নথিপত্র পর্যালোচনায় গ্রেপ্তারকৃত নাহিদ মোর্শেদ চাঁদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মারামারি ও হত্যাচেষ্টার অভিযোগে পূর্বেও মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তারকৃত আসামিকে উদ্ধার করা আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-১৫-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

এই বিভাগ এর আরো খবর

কৃষিপণ্যে বছরে ক্ষতি ২৯ হাজার কোটি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল যেভাবে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর