সোমবার ২৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ার প্রত্যন্ত অঞ্চলে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারে আর্থিক অনুদান

🗓 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

👁️ ৪৫ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

👁️ ৪৫ বার দেখা হয়েছে

নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কক্সবাজারের কুতুবদিয়ায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মাঈনুদ্দীন, দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন আল আযাদ, লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার হোসেন, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, গত ৪৫ দিনে কুতুবদিয়ার প্রত্যন্ত অঞ্চলে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৫০০ অসহায় পরিবারের মধ্যে স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় আর্থিক অনুদান ও হাইজিন কিট বিতরণ করা হয়েছে।

সভায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা, স্থানীয় পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

এই বিভাগ এর আরো খবর

কৃষিপণ্যে বছরে ক্ষতি ২৯ হাজার কোটি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল যেভাবে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর