দীপন বিশ্বাস :: কক্সবাজার মেডিকেল কলেজের একটি হোস্টেল নির্মাণের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক কাউন্সিল একনেক।
মঙ্গলবার (২৫ আগষ্ট) একনেক সভায় ‘১০টি মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য আধুনিক সুবিধা-সম্বলিত ১৯টি হোস্টেল ভবন নির্মাণ’ প্রকল্পের সংশোধনী অনুমোদন করা হয়।
সংশোধিত প্রকল্পে কক্সবাজার মেডিকেল কলেজকে অন্তর্ভুক্ত করে মোট ১১টি মেডিকেল কলেজে ২১টি হোস্টেল ভবন নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে।
উল্লেখ্য, ৭ আগস্ট কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দেয়া বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মেডিকেল কলেজের সামগ্রিক উন্নয়নের কথা জানিয়েছিলেন।
যার প্রতিফলন ঘটলো একনেকের অনুমোদিত সংশোধিত প্রকল্পে কক্সবাজার মেডিকেল কলেজের জন্য অতিরিক্ত একটি হোস্টেল অন্তর্ভুক্ত হলো।
দীর্ঘদিনের আবাসন সংকটের কারণে কক্সবাজার মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল।
নতুন হোস্টেল নির্মিত হলে বিশেষ করে ছাত্রীদের আবাসন সংকট অনেকটাই কমবে বলে জানান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।














