মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু,গর্জনিয়া :: রামুর গর্জনিয়া ইউনিয়ন এর পোয়াঙ্গেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে রসুলুল্লাহ (সঃ) এর জম্ম দিবস পালিত হয়।
স্কুলের মিলনায়তনে সকাল ১০ ঘটিকায় শিক্ষার্থীদের মাঝে গজল,রচনা প্রতিযোগিতা, কোরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রাসুলের জীবনী নিয়ে বক্তরা আলোচনা করেন।
স্কুলের সভাপতি মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু সভাপতিত্বে এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আহম্মদ শাহ বাবুল, মূর্শেদুল হক সৌরভ (পল্লি চিকিৎসক)।
স্কুল প্রধান শিক্ষক আমিনুর রশিদ চৌধুরী এর সঞ্চালনায় বক্তাতারা বলেন নবী করিম (সঃ) সুন্দর জীবযাপন ই নৈতিকতার শিক্ষা দে।
আরো আলোচনা করেন, শিক্ষিকা বেনজির রশিদ, জুবাইদা বেগম, শামীমা সিকদার। শিক্ষার্থীদের মাঝে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন, আলিয়া বুশরা ওয়ারিশা,২য় স্থান অধিকার করেন রাতিবা তামাজুল, ৩য় স্থান অধিকার এ মারিয়া নুর।
কোরআন তেলওয়াত প্রতিয়োগিতায় ১ম স্থান অধিকার করেন ইয়ানাত আহমেদ আদিব,২য় স্থান অধিকার করেন আলিয়া বুশরা ওয়ারিশা,৩য স্থান অধিকার করেন তানভির হাসান রাইয়ান।
শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন ইয়ানাত আহমেদ আদিব। মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুর রশিদ চৌধুরী।














