সোমবার ২৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ঈদগাঁও উপজেলা ছাত্রদল

🗓 বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

👁️ ৫৩ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

👁️ ৫৩ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর,ঈদগাঁও :: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,ঈদগাঁও উপ জেলা শাখার উদ্যােগে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ একঝাঁক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন।

২৭শে আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১১টায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে মোখতার আহমদ মিলনাতনে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাং গঠনিক সম্পাদক হাজী আবদু শুক্কুর, উপজেলা যুবদলের আহবায়ক ও জালালাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল হোসেন, সদস্য সচীব বেলাল উদ্দিন।

ছাত্রদলের নেতা আনিসের পরিচালনায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের মধ্য অংশ নেন, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত,ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম,পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, পালাকাটা গুলজার বেগম দাখিল মাদ্রাসার সুপার আনিছ মোহাম্মদ আবদুল্লাহ এবং শাহ জব্বারিয়া আলিম মাদ্রাসা সুপার মনছুর আলম উপস্থিত ছিলেন,ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামাল উদ্দিন, বিএনপি নেতা আকতার উদ্দিন বাবুল,যুবদল নেতা আবু হেনা,কাউসার হাবিবও মো: নোমান।

ছাত্রদল নেতা হাফেজ নুরুল হাকিম কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে স্বাগত বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল সোহেল রানা। মানপত্র পাঠ করেন ছাত্রদল নেতা হাবিব আজাদ।

শিক্ষাথী দের পক্ষে বক্তব্য রাখেন, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্রী জান্নাতুল ফেরদৌস চুমকি,মমতাজুল ফরিদিয়া আলিম মাদ্রাসার কৃতি ছাত্রী মাইমুনা খলিল,ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের কৃতি ছাত্র সুমিত্রাদি অংকন, ঈদগাহ শাহ জব্বারিয়া আলিম মাদ্রাসার কৃতি ছাত্রী হালিমা জান্নাত।

উল্লেখ্য, এ+ ও এ প্রাপ্ত ১৯২ জন কৃতি শিক্ষাথী দেরকে ক্রেষ্ট,ফুল দিয়ে সংবর্ধিত করেন ঈদগাঁও উপজেলা ছাত্রদল

এই বিভাগ এর আরো খবর

কৃষিপণ্যে বছরে ক্ষতি ২৯ হাজার কোটি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল যেভাবে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর