শুক্রবার ২৮ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদ: সেলো মেশিন ও পাইপ জব্দ

🗓 শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

👁️ ১৯ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

👁️ ১৯ বার দেখা হয়েছে

এম জিয়াবুল হক,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিউল আলমের নেতৃত্বে এই বিশেষ অভিযান চালানো হয়।অভিযানে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত
সেলো মেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করা হয়েছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ শফিউল আলম জানান, উত্তর হারবাং এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বালু উত্তোলন ও মজুদ করে আসছিল।

এতে স্থানীয় পরিবেশ ও সরকারি সম্পত্তি হুমকির মুখে পড়ায় এই অভিযান চালানো হয়।

তিনি বলেন, জব্দকৃত সরঞ্জামাদি স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের হেফাজতে নেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনার সময় হারবাং ইউনিয়ন ভূমি তহসিলদার আবুল মনসুরসহ চকরিয়া থানা পুলিশ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর