রবিবার ২৫ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

🗓 শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

👁️ ৭২ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

👁️ ৭২ বার দেখা হয়েছে

মুকুল কান্তি দাশ, চকরিয়া :: শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে কক্সবাজারের চকরিয়ায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪সেপ্টেম্বর) সকাল ১০ টায় চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গনে মঙ্গল শোভাযাত্রা পূর্ববর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চকরিয়া উপজেলা ও নিত্যানন্দ গীতা সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহতী ধর্মসভা ও ষোড়শপ্রহর ব্যাপী অনুষ্ঠান পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন- চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি ডাক্তার তেজেন্দ্র লাল দে।

শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চকরিয়া উপজেলা শাখার সভাপতি নারায়ণ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন -চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  শাহীন দেলোয়ার।

মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন- সহকারী পুলিশ সুপার (এএসপি) মো.আবদুল আজিজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, চিরিংগা হিন্দুপাড়া যুবকল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ কান্তি দাশ, চকরিয়া পৌরসভার কাউন্সিলর জাফর আলম কালু, চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দিরের উপদেষ্টা হারাধন দাশ, মন্টু বসাক, বিকাশ ধর (মহাজন), চকরিয়া জুয়েলারি সমিতির সাবেক সাধারণ সম্পাদক সুলাল কান্তি সুশীল, চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি সুভাষ চন্দ্র দাশ, চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সাংবাদিক ছোটজন কান্তি নাথ, চকরিয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও হরি মন্দিরের সাধারণ সম্পাদক সাংবাদিক মুকুল কান্তি দাশ, চকরিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জন দাশ মনু, অর্থ সম্পাদক উজ্জ্বল দে (শিমুল), চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দিরের অর্থ সম্পাদক নন্দরাম দাশ, চকরিয়া উপজেলা পুজা ফ্রন্টের সভাপতি এস.তরুণ সুশীল প্রমুখ।
আলোচনা সভা পরবর্তী কেন্দ্রীয় হরি মন্দির থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আরম্ভ হয়।

শোভাযাত্রাটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীণ শেষে হরি মন্দিরে এসে শেষ হয়। এসময় শোভাযাত্রায় বিভিন্ন প্লেকার্ড এবং শ্রী কৃষ্ণ,  রাধারাণীসহ বিভিন্ন দেব-দেবতা সেজে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

এসময় চকরিয়া উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র্য্যাব-১৫ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা দায়িত্ব পালন করেন।

এই বিভাগ এর আরো খবর

কৃষিপণ্যে বছরে ক্ষতি ২৯ হাজার কোটি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল যেভাবে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর