শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় ৯৯ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপনে প্রস্তুতি সভা 

🗓 রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

👁️ ৭৮ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

👁️ ৭৮ বার দেখা হয়েছে

এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে চকরিয়া পৌরশহরের এসআর প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় উপজেলা পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ।

চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবলা দেব নাথের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি টিটু বসাক, সাধারণ সম্পাদক নীলোৎপল দাশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ জুয়েলারি সমিতির চকরিয়া উপজেলার সাধারণ সম্পাদক নারায়ণ কান্তি দাশ, তপন সুশীল, উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক সুধাংশু বিমল সুশীল, সদস্য বিজন কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নরোত্তম দাশ, দপ্তর সম্পাদক রিটন সুশীল, পৌরসভা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন কিশোর দাশ, সাংবাদিক রাজু দাশ, সাংগঠনিক সম্পাদক রাজীব ধর, অর্থ সম্পাদক নারায়ণ ধর, দপ্তর সম্পাদক রুবেল ধর,

ডুলাহাজারা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. দয়াল কান্তি দে, সাধারণ সম্পাদক যীশু কান্তি দে, ফাঁসিয়াখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি অনুকূল দাশ, পূর্ব বড় ভেওলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বনমালী দাশ, চিরিংগা কেন্দ্রীয় হরি মন্দির উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত দে, কেন্দ্রীয় হরি মন্দিরের দুর্গা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রিপন বসাক, কালী মন্দির দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন দাশ, তরছঘাট দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল দাশ ও সাহারবিল দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি রবি দাশসহ উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

সভাপতি তপন কান্তি দাশ বলেন, শরতের স্নিগ্ধতায় দেবী দুর্গার আগমন চকরিয়াবাসীর হৃদয়ে আনন্দ ও সৌহার্দ্যের মেলবন্ধন ঘটিয়েছে। চকরিয়া চিরকালই অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির অনন্য উদাহরণ। এবারও পরম ধর্মীয় নিষ্ঠা, নিরাপত্তা ও শৃঙ্খলার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে।

পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নেওয়া পদক্ষেপের কথা জানিয়ে তিনি আরও বলেন, উৎসবকে নিরাপদ ও সর্বাঙ্গীন সুন্দর করতে প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোকসজ্জা এবং নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে পূর্ণ সমন্বয় রেখে নির্ধারিত সময়সূচী অনুযায়ী পূজা ও প্রতিমা বিসর্জন সম্পন্ন করা হবে। বিভেদ ভুলে উৎসবের আলোকচ্ছটা সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ।

তিনি জানান, শান্তি, শৃঙ্খলা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে এ বছর উপজেলায় ৪৯টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উৎসব সফল করতে পূজা উদযাপন কমিটি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সাধারণ জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।

উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ বলেন, এবার চকরিয়া উপজেলায় ৪৯টি মণ্ডপে সাড়ম্বরে প্রতিমা পূজা এবং ৫০টি মণ্ডপে ঘটপূজা অনুষ্ঠিত হবে। আগামী ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দেবীর আবাহন ঘটবে এবং শুরু হবে পাঁচ দিনব্যাপী অসাম্প্রদায়িক এই শারদীয় মহোৎসব।

এই বিভাগ এর আরো খবর

কৃষিপণ্যে বছরে ক্ষতি ২৯ হাজার কোটি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল যেভাবে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর