সোমবার ৫ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের পরলোকগমনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,কক্সবাজার জেলার শোক

🗓 রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

👁️ ২৩ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

👁️ ২৩ বার দেখা হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক, সাবেক রাষ্ট্রদূত ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক আর নেই। (‘ওঁ দিব্যাং লোকান্ স গচ্ছতু’—তাঁর আত্মা পরম শান্তি লাভ করুক।)

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকার জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন।

তাঁর পরলোকগমনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে বলা হয়, অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক ছিলেন অসাম্প্রদায়িক চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ ও মানবিক মূল্যবোধের প্রতি নিবেদিত একজন বিশিষ্ট ব্যক্তিত্ব।

তাঁর মৃত্যুতে দেশের অসাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতির আন্দোলনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

বি:দ্র: আজ ০৪/১০/২০২৬ রবিবার সকাল ১১.০০টা থেকে দুপুর ১.০০টা পর্যন্ত ড. নিম চন্দ্র ভৌমিকের মরদেহে শ্রদ্ধা নিবেদনের জন্য শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে রাখা হবে। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আপনাদের সকলের উপস্থিতি কামনা করি।

পরবর্তীতে নোয়াখালীর বেগমগন্জের গোপালপুর ইউনিয়নের মির্জানগরে বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের পর পারিবারিক শ্মশানে তাকে সমাহিত করা হবে ।

এই বিভাগ এর আরো খবর

ঐশ্বরিয়াকে ঘিরে হঠাৎ উন্মাদনা

রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

কমছে না মূল্যস্ফীতি

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর

ঐশ্বরিয়াকে ঘিরে হঠাৎ উন্মাদনা

রবিবার, ০৪ অক্টোবর ২০২৬