সোমবার ৫ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

🗓 সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৫।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাতবর মসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—টেকনাফ পৌরসভার মৃত কবির আহমদের ছেলে নুরুল হুদা (৪০), মো. ছিদ্দিক (৩২) ও মো. ইয়াছিন (২৫)।

এসআরবি-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে টহল ডিউটির সময় টেকনাফ শাপলা চত্বরে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নুরুল হুদার বসতঘরে কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মজুদ করে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে সকাল ৬টা ৪০ মিনিটের দিকে এসআরবি-১৫-এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক কারবারি পালানোর চেষ্টা করলে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে ইয়াবা থাকার বিষয়টি স্বীকার করলে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের পশ্চিম পাশের কক্ষের সানসেডের ওপর তল্লাশি চালানো হয়।

সেখান থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাটির ভেতরে থাকা নয়টি প্যাকেট থেকে সর্বমোট ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত মো. ছিদ্দিকের কাছ থেকে একটি কালো রঙের সিম্ফনি বাটন মোবাইল ফোন এবং মো. ইয়াছিনের কাছ থেকে একটি ভিভো ওয়াই৩৩এস অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগ এর আরো খবর

ঐশ্বরিয়াকে ঘিরে হঠাৎ উন্মাদনা

রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর