সোমবার ৫ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ সীমান্তে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

🗓 সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

👁️ ১৩ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

👁️ ১৩ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইদ্রিস (৪০) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার নাফ নদীসংলগ্ন জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে।

এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক ও এসআরবি প্রতিনিধির যৌথ পরিকল্পনা ও নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিকল্পনা অনুযায়ী বিজিবি ও এসআরবি’র যৌথ আভিযানিক দল রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার দক্ষিণে জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের ১ নম্বর সুইচগেটের পশ্চিম পাশে খালসংলগ্ন নাফ নদী এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

পরবর্তীতে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ বিওপির বিশেষ টহলদল থার্মাল ইমেজারের মাধ্যমে মিয়ানমার থেকে বাংলাদেশে আসা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করে।

এরপর গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণের মাধ্যমে তাদের গতিবিধি নিবিড়ভাবে নজরদারিতে রাখা হয়।

রাত আনুমানিক আড়াইটার দিকে সন্দেহভাজন ব্যক্তিদের বস্তাসহ নাফ নদী সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।

এ সময় যৌথ আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে তারা রাতের অন্ধকারে পার্শ্ববর্তী কেওড়া বাগানের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে বিজিবি ও এসআরবি’র সদস্যরা ধাওয়া করে তিনটি বড় প্যাকেটসহ একজনকে আটক করতে সক্ষম হন।

আটক ব্যক্তির সঙ্গে থাকা প্যাকেটগুলো তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত অবস্থায় ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক মো. ইদ্রিস (৪০) টেকনাফের ডেইলপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।

বিজিবি ও এসআরবি সূত্র জানিয়েছে, আটক মাদক পাচারকারীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

উদ্ধার করা ইয়াবাসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্তপথে মিয়ানমার থেকে আসা মাদকের চালান ঠেকাতে বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

ঐশ্বরিয়াকে ঘিরে হঠাৎ উন্মাদনা

রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর