মঙ্গলবার ৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওয়ে চোলাইমদ সহ তিনজনকে কারাদণ্ড 

🗓 সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

👁️ ১২ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চোলাই মদসহ ৩ ব্যক্তিকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে উপজেলার ইসলামপুর নাপিত খালী বটতলী ও ঈদগাঁও ভোমরিয়াঘোনা মন্ডল পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-নুরুল আলম, মোহাম্মদ হাছান  ও বেদারুল ইসলাম।

অভিযানকালে তাঁদের কাছ থেকে চোলাই মদ উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নুরুল আলমকে ১৫ দিন,মোহাম্মদ হাছানকে ৩দিন,বেদারুল ইসলামকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৬শটাকা অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে ঈদগাঁও থানার পুলিশ সদস্যদের পাশা পাশি আনসার ও স্থানীয়রা সহযোগিতা করেন

এই বিভাগ এর আরো খবর

দুর্গাপূজা ঘিরে সতর্ক বিএনপি

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর