সোমবার ২ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

🗓 সোমবার, ০২ নভেম্বর ২০২৬

👁️ ১৯ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ০২ নভেম্বর ২০২৬

👁️ ১৯ বার দেখা হয়েছে

মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে রশিদ আহমদ (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রশিদ আহমদ চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকার বাসিন্দা। তিনি শ্রবণপ্রতিবন্ধী বলে স্থানীয়রা জানান।

স্থানীয়রা জানান, সোমবার সকালে পাশর্^বর্তী মেয়ের শ^শুড়বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন।

তিনি কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনের পাশ ধরে হেঁটে মেয়ের শ^শুড়বাড়িতে যাচ্ছিলেন।

তিনি কানে শুনতেন না ।

তিনি বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা এলাকায় পৌছালে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস নামের একটি ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান।

পরে খবর পেয়ে স্থানীয় লোকজন গিয়ে তার খন্ডিত লাশ উদ্ধার করেন।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান বলেন, ঢাকাগামী মহানগর এক্সপ্রেস নামের একটি ট্রেনে কাটা পড়ে রশিদ আহমদ নিহত হন।

তিনি আমার এলাকার বাসিন্দা। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফুর রহমান বলেন, ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহতের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

‘রামায়ণ’ মুক্তি পাচ্ছে নভেম্বরে

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর