শনিবার ২১ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের রামুতে রেলক্রসিংয়ে সিএনজিকে ধাক্কা, শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত

🗓 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

👁️ ২৩ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

👁️ ২৩ বার দেখা হয়েছে

সোয়েব সাঈদ, রামু :: কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটির মাথা রেলক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ভয়াবহ সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাইম্যারঘোনা এলাকার নুরুল ইসলাম ও মনোয়ারা বেগমের মেয়ে তাসফিয়া (২৭), তাঁর তিন মাস বয়সী শিশু সন্তান এবং একই এলাকার রুবেল (৩০)।

রামু থানার (ওসি) একে ফজলুল হক ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় স্কুল শিক্ষক জামাল হোছাইন চৌধুরী জানান- কাইম্যারঘোনা থেকে নানার বাড়ি সিকদার পাড়ায় যাওয়ার পথে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি কাটির মাথা রেলক্রসিংয়ে পৌঁছালে পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন। তাসফিয়া ঘটনাস্থলেই মারা যান।

তাঁর তিন মাস বয়সী শিশুসন্তান ও রুবেলকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁদের মৃত্যু হয়।

এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের পরিচয় ও শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মর্মান্তিক এ দুর্ঘটনায় দক্ষিণ মিঠাছড়ির কাইম্যারঘোনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই পরিবারের সদস্য ও স্বজনদের এমন করুণ মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগ বিরাজ করছে।

রেলক্রসিংয়ে নিরাপত্তাব্যবস্থা ও সতর্কতামূলক ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর