মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেতা সোহেল খান আর নেই

🗓 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

👁️ ১ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

👁️ ১ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: মারা গেছেন অভিনেতা সোহেল খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকালে বগুড়ায় শুটিংয়ের প্রস্তৃতির সময় স্ট্রোক করেন তিনি।

পরে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে সোহেল খানের বয়স হয়েছিল ৬৬ বছর।

বগুড়ায় এমডি ইকবালের ‘নসিব’ সিনেমার শুটিং করছিলেন টিভি ও চলচ্চিত্রের জনপ্রিয় এ অভিনেতা।

সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। আগামীকাল তার শুটিং শেষ হওয়ার কথা ছিল।

শুটিং ইউনিটের সদস্যরা সংবাদমাধ্যমকে জানান, আজ সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুতও হয়েছিলেন সোহেল খান।

একপর্যায়ে হোটেলের কক্ষে তাকে ডাকতে গিয়ে ইউনিটের একজন সদস্য বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে পরিচিতি পান সোহেল খান। তাকে দেখা গেছে জনপ্রিয় অনেক নাটকে। ওটিটি ও চলচ্চিত্রে ছিলেন পরিচিত মুখ।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো জংলি, বীর, দেশা: দ্য লিডার, অনেক সাধের ময়না, কমন জেন্ডার, দারুচিনি দ্বীপ ও নয় নম্বর বিপদ সংকেত।

এই বিভাগ এর আরো খবর

অভিনেতা সোহেল খান আর নেই

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ঈদগাঁওতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর

ঈদগাঁওতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬