মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া মাতামুহুরী নদী থেকে পাঁচটি বেহুন্দি জাল জব্দ : ১৬০ কেজি সামুদ্রিক লইট্যা মাছ জব্দ

🗓 Tuesday, 7 October 2025

👁️ ১৬৭ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 7 October 2025

👁️ ১৬৭ বার দেখা হয়েছে

এম জিয়াবুল হক, চকরিয়া :: প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে চকরিয়া উপজেলার বদরখালী ঘাট এলাকা থেকে ১৬০ কেজি সামুদ্রিক লইট্যা মাছ জব্দ করা হয়েছে।

চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আনোয়ারুল আমিনের নেতৃত্বে বদরখালী চ্যানেল, মাতামুহুরি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মেরিন ফিশারািজ অফিসার এ জেড এম মোছাদ্দেকুল ইসলাম, মেরিন ফিশারিজ অফিসার, বদরখালী নৌপুলিশের এসআই মহিউদ্দিনসহ সংগীয় ফোর্স, উপজেলা মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আনোয়ারুল আমিন।
তিনি বলেন, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন প্রজনন মৌসুমে সাগর ও সমুদ্র চ্যানেল থেকে সরকারিভাবে মা ইলিশ আহরণ ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
এই কার্যক্রমের আওতায় চকরিয়া উপজেলা মৎস্য অধিদফতর ইতোমধ্যে মা ইলিশ সংরক্ষণে মৎস্য অবতরণ কেন্দ্র এবং হাটবাজারে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়।
এরই অংশ হিসেবে মাতামুহুরী নদীতে অবৈধ বেহুন্দি জাল জব্দ এবং সরকারি নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে।
তিনি বলেন, অভিযানের দ্বিতীয়দিনে রোববার মাতামুহুরী নদীর বদরখালী নৌচ্যানেল থেকে পাঁচটি বেহুন্দি জাল জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার।

অপরদিকে সরকারিভাবে ঘোষিত নিষিদ্ধ সময়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু করেছেন চকরিয়া উপজেলা মৎস্য অধিদফতরও।

অভিযানের অংশ হিসেবে রোববার মাতামুহুরী নদীর বদরখালী নৌচ্যানেল থেকে পাঁচটি নিষিদ্ধ বেহুন্দি জাল জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আনোয়ারুল আমিন বদরখালী নৌপুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।

এসময় নিষিদ্ধ সময়ে সাগর থেকে মাছ আহরণের অপরাধে সামুদ্রিক মৎস্য আইন ২০২০ এর ধারা ৩(২) অনুযায়ী দুইজনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আনোয়ারুল আমিন।

তিনি সরকারি ঘোষিত নিষিদ্ধ সময়ে সাগর থেকে মাছ আহরণ ও বিক্রি করার সময় বদরখালী ঘাট এলাকা থেকে ১৬০ কেজি সামুদ্রিক লইট্যা মাছ জব্দ করা হয়েছে।

এসময় মাছ আহরণে জড়িত দুইজনকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, জব্দকৃত এসব লইট্যা মাছ চকরিয়া উপজেলার ৬টি এতিমখানায় বিতরন করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর