রোতাব চৌধূরী :: ২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমে আগাম শীতকালীন শাকসবজি (বসতবাড়ি ও মাঠ) আবাদের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় কক্সবাজার জেলায় কৃষকের মাঝে বিনামূল্যে শাকসবজি বীজ ও সার বিতরণ এবং বিজিবি দপ্তর ও রোহিঙ্গা ক্যাম্পে চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজার জেলার উপ পরিচালক কৃষিবিদ ড. বিমল কুমার প্রামানিক জানিয়েছেন, ২০২৫-২৬ মৌসুমে কৃষি পূনর্বাসন সহায়তা বাস্তবায়নের জন্য কক্সবাজার জেলায় বাড়িতে চাষযোগ্য শীতকালীন শাকসবজি বীজ ১২০০ জন,
মাঠে চাষযোগ্য শীতকালীন শাকসবজি বীজ ও সার ২১৬০ জনসহ মোট ৩৩৬০ জন, উখিয়া ও টেকনাফের বিজিবি দপ্তরে নারকেল, তাল,আম,নিম,জাম,বেল ও কাঁঠালের চারা ২০০০ টি এবং উখিয়া ও টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে নারকেল, আম,নিম,জাম,বেল ও কাঁঠালের চারা ৩০০০০ টি বিতরণ করা হয়েছে।
তিনি আরো জানান, উপজেলায় আবাদি উপযুক্ত জমির প্রকৃতি, মাটির গঠন এবং এলাকার উপযোগিতার ভিত্তিতে উপজেলা ভিত্তিক উক্ত শীতকালীন শাক সবজির প্রণোদনা কর্মসূচির উপবরাদ্দ প্রদান করা হয়েছে।
আবহাওয়া অনুকুল থাকলে এবং কৃষকরা সঠিকভাবে পরিচর্চা করলে এই বীজ থেকে চলতি মৌসুমে জেলায় অধিক শাকসবজি উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
জেলা কৃষি অফিস জানায় পক্ষকালব্যাপী ক্রমান্বয়ে এসব বিতরণ করা হয়েছে।
বিতরণ কর্মসূচি ধারাবাহিকতায়-গত রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় রামু উপজেলা কৃষি অফিসার তানজিলা রহমান এর সভাপতিত্বে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: এরফানুল হক চৌধুরী।
সোমবার পেকুয়া উপজেলা কৃষি অফিসার মোঃ ইছা এর সভাপতিত্বে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হোসেন চৌধুরী।
মঙ্গলবার (৭ অক্টোবর) চকরিয়া উপজেলা কৃষি অফিসার শাহনাজ ফেরদৌসী এর সভাপতিত্বে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুর রহমান।
বুধবার(৮ অক্টোবর) কক্সবাজার সদর উপজেলা কৃষি অফিসার রাশেল রানা এর সভাপতিত্বে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিন চৌধুরী।
একই দিন মহেশখালী উপজেলা কৃষি অফিসার আব্দুল গাফফার এর সভাপতিত্বে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হেদায়েত উল্লাহ।
বৃহস্পতিবার কুতুবদিয়া উপজেলা কৃষি অফিসার মো:রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াই প্রু মারমা।
একই দিন সকালে টেকনাফ উপজেলা কৃষি অফিসার হুমায়ূন কবির এর সভাপতিত্বে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন।
বৃহস্পতিবার উখিয়া উপজেলা কৃষি অফিসার কামনাশিষ সরকার এর সভাপতিত্বে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান চৌধুরী।













