বুধবার ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক

🗓 মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

👁️ ২ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন, টেকনাফ :: কক্সবাজারের টেকনাফে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) ভোররাত আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উত্তর কাঞ্জরপাড়া এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) এ অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা ছিল— পহেলা বৈশাখের ছুটিকে কেন্দ্র করে একটি বড় মাদক চালান হাতবদলের প্রস্তুতি চলছে এবং সেখানে সশস্ত্র একটি দল পাহারায় রয়েছে।

এ তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়।

অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মো. রাশেদ ওরফে রাসেল (২৫), মো. সোহেল উদ্দিন ওরফে লালু (২৩) এবং এহসান উল্লাহ (২৫)।

এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক (এলজি), ৮ রাউন্ড তাজা কার্তুজ এবং ১টি বড় রামদা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা পেশাদার মাদক কারবারি চক্রের সদস্য এবং সীমান্ত দিয়ে আসা মাদকের চালান নিরাপত্তা দিতে সশস্ত্র পাহারাদার হিসেবে কাজ করত।

র‍্যাব আরও জানায়, তাদের বিরুদ্ধে এলাকায় মাদক পাচার, দস্যুতা ও অস্ত্র প্রদর্শনের একাধিক মামলা রয়েছে।

র‍্যাব-১৫-এর এক কর্মকর্তা বলেন, পহেলা বৈশাখকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা মাদক পাচার ঠেকাতে বিশেষ টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিদের পলাতক সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু করে উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

নববর্ষে যেভাবে সাজাবেন আপনার ঘর

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ইসলামী ব্যাংকে আবারও অস্থিরতা

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর