সোমবার ৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল অরুণোদয় পরিদর্শনে কক্সবাজার জেলা প্রশাসক মো: আ: মান্নান

🗓 Wednesday, 15 October 2025

👁️ ১৯৭ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 15 October 2025

👁️ ১৯৭ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক প্রতিষ্টিত ও পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল অরুনোদয় পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক মো: আ: মান্নান।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীসহ সবধরনের বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

পাশাপাশি তাদের সহায়তায় আমাদের বৃহৎ জনগোষ্ঠীরও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা প্রয়োজন।

তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে বিশেষ চাহিদা সস্পন্ন ব্যক্তিরা যাতে তাদের প্রতিবন্ধকতা দূর করতে সক্ষম হয় সে লক্ষ্যে কাজ করছে সরকার।

বুধবার ( ১৫ অক্টোবর ) কক্সবাজার শহরের শহীদ স্মরণীতে হিলটপ সার্কিট হাউস ও হিলডাউন সার্কিট হাউস এর মাঝখানে স্থাপিত অরুণোদয় স্কুল পরিদর্শনকালে এবং বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালনকালে তিনি এ কথা বলেন। 

এ উপলক্ষে বুধবার জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান।

বুধবার সকালে অরুণোদয় স্কুলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতি ছিলেন জেলা প্রশাসক মো: আ: মান্নান।

পরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ৫ জন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির মাঝে স্মার্ট হোয়াইট ক্যান বিতরণ করা হয়।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার,জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ পরিচালক সফিউদ্দীন সফি,সিএস অফিসের এমও ডাঃ কনীনিকা দস্তিদার, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আব্দুল আউয়াল,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা: মো: ছাইদুজ্জামান মজুমদার,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হকসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এর আগে  অরুণোদয়ের স্কুলের শিক্ষকবৃন্দ ও বিশেষায়িত শিক্ষার্থীরা জেলা প্রশাসক মো: আ: মান্নান ফুল দিয়ে অভ্যর্থনা জানান।পরে স্কুলের কার্যক্রম অবহিত করে বিভিন্ন কক্ষ পরিদর্শন করার। এসময় জেলা প্রশাসক স্কুলের কার্যক্রম ও শিক্ষার্থীদের উৎসাহে সন্তোষ প্রকাশ করেন। শিশুদের নিয়ে কাজ করার জন্য অরুণোদয় এর শিক্ষক ও কর্মচারীদেরও ধন্যবাদ জানান।

 

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর