বুধবার ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক দিপন বিশ্বাসের মা স্মৃতি কণার পরলোকগমন

🗓 সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

👁️ ১৭০ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

👁️ ১৭০ বার দেখা হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি :: উখিয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক সুপ্রভাত পত্রিকার কক্সবাজার স্হ প্রতিবেদক ও কালবেলার উখিয়া প্রতিনিধি ও কক্সবাংলার বিশেষ প্রতিবেদক দিপন বিশ্বাসের মা, উখিয়ার টাইপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোপাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী এবং উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা স্মৃতি কণা চৌধুরী (৬৮) পরলোকগমন করেছেন।

রবিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা স্মৃতি কণা চৌধুরী ভারতের চেন্নাইয়ে তিন মাস ১৫ দিন চিকিৎসা শেষে দেশে ফেরেন।

পরে শারীরিক অবস্থার অবনতি হলে আজ সকালে তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন।

পারিবারিক সূত্র জানায়, আগামীকাল সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে উখিয়া মহা শ্মশান প্রাঙ্গণে তার শেষকৃত্য (অগ্নিদাহ) সম্পন্ন হবে।

এই বিভাগ এর আরো খবর

বঙ্গভঙ্গের কুশীলব লর্ড কার্জন

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

নববর্ষে যেভাবে সাজাবেন আপনার ঘর

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর