রবিবার ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রি করছে যুক্তরাষ্ট্র

🗓 সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

👁️ ২০২ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

👁️ ২০২ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির চুক্তি হতে পারে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান হোয়াইট হাউসে বৈঠকে বসবেন।

সেখানে একটি যুক্তরাষ্ট্র-সৌদি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা। এর অংশ হিসেবে সুপারসনিক এফ-৩৫ বিক্রিও থাকতে পারে।

এক ইসরাইলি কর্মকর্তা বলেন, সৌদি আরব থেকে ইসরাইলে এফ-৩৫ পৌঁছাতে মাত্র কয়েক মিনিট লাগে।

জেরুজালেম চাইছে সৌদি এফ-৩৫ বিমানের পশ্চিমাঞ্চলে ঘাঁটি স্থাপন নিষিদ্ধ থাকুক।

আরেকজন কর্মকর্তা বলেন, সম্পর্ক স্বাভাবিকীকরণের শর্ত ছাড়া এই বিক্রি উল্টো ফল বয়ে আনবে।

প্রায় ১২০০ মাইল প্রতি ঘণ্টা গতিসম্পন্ন স্টেলথ এফ-৩৫ তিনটি মডেলে পাওয়া যায়। তা হলো- এফ-৩৫এ। এটি প্রচলিত উড্ডয়ন ও অবতরণের জন্য ব্যবহার করা হয়।

এফ-৩৫বি উল্লম্বভাবে অবতরণের সুবিধা দেয় এবং এফ-৩৫সি বিমানবাহী রণতরী উপযোগী। প্রতিটি জেটের দাম কমপক্ষে ১০ কোটি ১৫ লাখ ডলার।

মধ্যপ্রাচ্যে বর্তমানে কেবল ইসরাইলের কাছেই এফ-৩৫ আছে। তাদের বহরে আছে ৪৫টি এবং আরও ৩০টি অর্ডার দেয়া আছে।

ট্রাম্প জানান সৌদি আরব অনেক ফাইটার জেট চায়। ধারণা করা হচ্ছে তারা ৪৮টি এফ-৩৫ কিনতে পারে। এর মূল্য বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

গত মে মাসে প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবের সঙ্গে ১৪২০০ কোটি ডলারের ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তিতে সই করেন।

হোয়াইট হাউস জানায়, এই চুক্তির মাধ্যমে এক ডজনের বেশি মার্কিন প্রতিরক্ষা কোম্পানি সৌদিকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ও সেবা দেবে।

তখন ট্রাম্প বলেন, আমার দৃঢ় আশা, ইচ্ছা এবং স্বপ্ন সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে।

সৌদি আরব আবার বলেছে- তারা আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে কেবল তখনই, যখন ইসরাইল ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার নিশ্চয়তা দেবে।

বুধবার ক্রাউন প্রিন্স বিন সালমান কেনেডি সেন্টারে ইউএস-সৌদি বিজনেস কাউন্সিল বৈঠকে অংশ নেবেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন কোম্পানির সিইওদের সঙ্গে আলোচনা করবেন।

২০১৮ সালে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার অনুমোদন দেয়ার পর এটি তার প্রথম যুক্তরাষ্ট্র সফর।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর