মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় যৌথবাহিনীর অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ আসামী গ্রেপ্তার

🗓 বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

👁️ ২২৪ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

👁️ ২২৪ বার দেখা হয়েছে

মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় যৌথবাহিনী অভিযান চালিয়ে সাজা ও পরোয়ানাভুক্ত পলাতক ১৩ আসামীকে গ্রেপ্তার করেছে।

বুধবার রাত থেকে বৃহষ্পতিবার বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব অপরাধীদের গ্রেপ্তার করে পুলিশ ও সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর একাধিক দল।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- নেজাম উদ্দিন (৫০), জহির আহমদ (৫৫), নেজাম উদ্দিন (৪৭), হারুনুর রশিদ (২৫), কাউছার (২১), মো.সাইফুল (২০), মো.জায়েছ (২২), নাছির উদ্দিন (৪০), মো.সাগর (২১), এনামুল হক (৪১), আব্দুর রশিদ (২৮), নুরুল আলম (৩৮) ও মহিউদ্দিন (৩৫)। এরা সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, দীর্ঘদিন ধরে সাজা ও পরোয়ানা নিয়ে এসব অপরাধীরা আত্মগোপনে ছিলো।

এসব অপরাধীরা এলাকায় অবস্থান করছেন বলে সোর্সের মাধ্যমে খবর পায়।

খবর পেয়ে বুধবার রাত থেকে বুহস্পতিবার বিকাল পর্যন্ত থানা পুলিশ ও সেনাবাহিনী মিলে যৌথ অভিযান শুরু করি।

তিনি আরও বলেন, পরবর্তীতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জন সাজা ও পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতদের আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এই বিভাগ এর আরো খবর

যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আইনজীবী সহকারী পরিষদ, উখিয়া’র আত্মপ্রকাশ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর