রবিবার ৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব এইডস দিবস উপলক্ষে কক্সবাজারে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

🗓 মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

👁️ ১৮৭ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

👁️ ১৮৭ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: ” সব বাধা দূর করি, এইডস মুক্ত সমাজ গড়ি”এ প্রতিপাদ্যে বিশ্ব এইডস দিবস উপলক্ষে কক্সবাজারে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১লা ডিসেম্বর জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে সাধারণ মানুষের মধ্যে এ রোগের ভয়াবহতা তুলে ধরতে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে বক্ষব্যাধি ক্লিনিক থেকে র্যালিটি বের হয়ে স্টেডিয়াম সড়ক প্রদক্ষিণ করে।

পরে ইপিআই ভবন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা: মোহাম্মদুল হক।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন বলেন, সচেতনতাই এইডস রোগের সংক্রমণ কমাতে পারে। তাই এইডস রোগের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন তিনি।

এতে জেলা বক্ষব্যাধি ক্লিনিকের তত্ত্বাবধায়ক ডা: মহিউদ্দিন মো: আলমগীর,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: টিটু চন্দ্র শীল,সিএস অফিসের এমও ডা কনিণীকা দস্তিদারসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এ সময় জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা,চিকিৎসক ও নার্সসহ বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন,ধর্মীয় অনুশাসন অনুসরণ করে স্বভাব ও আচরণে সামাজিক নিয়মগুলো মেনে চলার মাধ্যমে এইডসের মতো ভয়াবহ রোগকে প্রতিহত করা যায়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর