শুক্রবার ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

আগেই বলেছিলাম এসব পিআর টিকবে না : চকরিয়ায় নির্বাচনী পথসভা সালাহউদ্দিন আহমদ

🗓 Tuesday, 2 December 2025

👁️ ৭৪ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 2 December 2025

👁️ ৭৪ বার দেখা হয়েছে

মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কিছু কিছু দল পিআর পিআর করে পাগল হয়ে গিয়েছিলো। নির্বাচন যখন ঘনিয়ে আসছে এখন তাদের খবর নেই। আমি আগেই বলেছিলাম এসব পিআর পিআর টিকবে না।

২০০৮ সালের নির্বাচনে মঈনদ্দিন-ফখরুদ্দিন সরকার পাশর্^বর্তী দেশের সাথে ষড়যন্ত্র করে আওয়ামীলীগকে ক্ষমতায় এনেছিলো। সেই পাশর্^বর্তী দেশের পুতুল সরকার শেখ হাসিনাকে দিয়ে দেশের গণতন্ত্রতে হত্যা করে ফ্যাসিষ্ট সরকারে পরিণত করেছিলো।

মঙ্গলবার (২রা ডিসেম্বর) সন্ধ্যায় চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী স্কুল মাঠে আয়োজিত ধানের শীষের পক্ষে নির্বাচনী পথসভায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।

তিনি বলেন, ২০২৪ সালে গণঅভ্যাত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করে দেশে গণতন্ত্র উত্তরণ ঘটেছে। এখন আমরা সবাই কথা বলতে পারছি। আপনাদের সাথে দেখা করার সুযোগ হয়েছে।

বিএনপির সভানেত্রী ও দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। শেখ হাসিনা আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে তিল তিল করে শরীরে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যার ষড়যন্ত্র করেছে। বেগম খালেদা জিয়ার এমন পরিস্থিতর জন্য শেখ হাসিনা দায়ী বলেও মন্ত্য করেন। এসময় তিনি সবার কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন।

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ¦ কুতুব উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী সাহেদুল মোস্তফার সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন-সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদের সহধর্মীনি ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য এঢভোকেট হাসিনা আহমদ, জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম.মোবারক আলী, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ¦ নুরুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক আবদুর রহিমসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ ১৪ বছর পর ধানের শীষের পক্ষে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) নিজ আসনে আনুষ্ঠানিক প্রচারণা ও গণসংযোগে নামেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার সকালে ঢাকা থেকে বিমান যোগে তিনি কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করেন। এরপর সড়ক পথে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রথম ইউনিয়ন খুটাখালী পীর সাহেব মাওলানা আবদুল হাই হুজুরের কবর জিয়ারতের মধ্যে দিয়ে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা শুরু করেন।

সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ যেখানে যাচ্ছেন সেখানেই নেতা-কর্মী-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন। তিনি বিভিন্ন ইউনিয়নের অলিগলিতে ভক্ত-সমর্থকদের সাথে কুশল বিনিময় করছেন। তাদের সাথে নানা সুবিধা-অসুবিধার কথা শুনেন।

সালাহউদ্দিন আহমদের প্রেস সচিব সাংবাদিক মো.ছফওয়ানুল করিম বলেন, এটি কেবল নির্বাচন কেন্দ্রীক সফর। এ সফরকালে তিনি প্রায় এক সপ্তাহ নাগাদ নিজ এলাকায় অবস্থান করবেন। এরপর পর্যায়ক্রমে চকরিয়া-পেকুয়ার প্রতিটি ওয়ার্ডে গিয়ে মানুষের সঙ্গে মতবিনিময় করবেন এবং এলাকার সমস্যা ও সম্ভাবনার খোঁজ নেবেন।

পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম.বাহাদুর শাহ ও সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন ইতিমধ্যেই প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করে গণসংযোগ কর্মসূচি সফল করার প্রস্ততি সম্পন্ন করেছেন।

ইকবাল হোছাইন বলেন, প্রায় ১৪ বছর পর নিজের নির্বাচনী এলাকায় ফিরে মানুষের সঙ্গে সরাসরি গণসংযোগ করছেন সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এটি আমাদের নেতা-কর্মীদের জন্য বড় প্রেরণা। আমরা চাই প্রতিটি ওয়ার্ডে তাঁর গণসংযোগ সফল হোক।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর