বুধবার ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে বিজিবির হাতে ৪,০০০ পিচ ইয়াবা উদ্ধার

🗓 শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

👁️ ১৮৯ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

👁️ ১৮৯ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন, টেকনাফ :: কক্সবাজারের সীমান্ত সুরক্ষা ও মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) একটি মাদকবিরোধী সফল অভিযান সম্পন্ন করেছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ৪ ডিসেম্বর টেকনাফে বিজিবির হাতে ৪,০০০ পিচ ইয়াবা উদ্ধার হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে  টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান জানান,গোপন সূত্রে তারা খবর পায় যে, টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৭ হতে ৬০০ গজ দক্ষিণে নাট্যংপাড়া সংলগ্ন বরফ কল এলাকার দিকে ২/৩ জন অজ্ঞাত পাচারকারী স্থানীয় মাদক ব্যবসায়ীর কাছে ইয়াবা হস্তান্তর করবে।

গোয়েন্দা তথ্য অনুসারে বিজিবি এলাকাটি নজরদারির আওতায় আনে।

সন্ধ্যা ৭টায় টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক এর নির্দেশে বিজিবির বেশ কয়েকটি চৌকস টহল দল, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে এলাকাটি ঘেরাও করে অভিযানে নামে।

এ সময়, স্থানীয়রা বিজিবিকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তির ইয়াবাসহ অবস্থানের বিষয়টি নিশ্চিত করলে বিজিবি টহল দল ও K-9 ইউনিট উচ্চ প্রশিক্ষিত ডগ সহকারে অজ্ঞাত মাদক পাচারকারীদের ধরতে দ্রুত অ্যাকশনে যায়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তার এড়াতে অজ্ঞাত মাদক কারবারিরা ইয়াবা ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে, প্রশিক্ষিত K-9 মাদক অনুসন্ধানী ডগ “চেরী” সহ সন্দেহজনক বসতভিটায় ও ঝোপঝাড়ে দীর্ঘ সময় তল্লাশি করে ছোট ছোট প্যাকেটে ফেলে যাওয়া সর্বমোট ৪,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তবে পলায়নকারী অজ্ঞাত মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেফতারের প্রচেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অপরাধীদের উদ্দেশ্য ছিল গোপনে খুচরা বিক্রেতাদের কাছে মাদক পৌঁছে দেয়া।

বিজিবি-২ অধিনায়ক আরও জানান,উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

এই বিভাগ এর আরো খবর

নববর্ষে যেভাবে সাজাবেন আপনার ঘর

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ইসলামী ব্যাংকে আবারও অস্থিরতা

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর