মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় বিপুল পরিমাণ বক শিকারের সরঞ্জাম ধ্বংস

🗓 রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

👁️ ৩৮৪ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

👁️ ৩৮৪ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়া উপজেলার মাছকারিয়া বিল এলাকায় দীর্ঘদিন ধরে চলছে বক শিকারের মহোৎসব।

প্রশাসন বারবার অভিযান পরিচালনা করলেও শিকার কোনক্রমেই বন্ধ হচ্ছে না।

শিকারীর দল অভিযান পরিচালনার খবর আগাম পায় বলে তাদের গ্রেফতার করাও সম্ভব হচ্ছে না। এ কারণে বক শিকারও বন্ধ হচ্ছে না।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বন বিভাগ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বক শিকারের সরঞ্জাম ধ্বংস করেছে।

উখিয়া বনবিভাগ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকার চরাঞ্চল, জলাশয় ও কৃষিজমির পাশে অবৈধভাবে বক শিকার এবং বন্যপ্রাণী ধরার ফাঁদ বসানো হচ্ছিল।

এই অভিযানে ধ্বংস করা হয়েছে ৭০০ জাল, ৩ হাজারের বেশি কৃত্রিম বক এবং ১০০ ঘরাকৃতির ফাঁদ। এছাড়া উদ্ধার করা হয়েছে ১০টি জীবিত বক ও একটি শামুকখোল।

উদ্ধারকৃত বন্যপ্রাণী প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, ‘আমরা বন্যপ্রাণী সুরক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। এলাকায় যারা অবৈধভাবে শিকার বা ফাঁদ বসায়, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় জনগণও যেন সচেতন হয়ে বনবিভাগকে তথ্য দিয়ে সহযোগিতা করে।’

অভিযানে বনবিভাগের বিভিন্ন বিটের কর্মকর্তা, স্টাফ, ইমার্জেন্সি রেসপন্স টিম ও কমিউনিটি পেট্রোল গ্রুপসহ ২০০ জনের একটি টিম অংশ নেয়।

কর্মকর্তারা জানান, উখিয়া অঞ্চলের বিভিন্ন স্থানে বন্যপ্রাণী শিকারের চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল।

তবে এ ধরনের বড় ধরনের অভিযান তাদের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে ব্যাহত করবে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগ এর আরো খবর

যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আইনজীবী সহকারী পরিষদ, উখিয়া’র আত্মপ্রকাশ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর