বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ জন আটক

🗓 বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

👁️ ১৩৬ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

👁️ ১৩৬ বার দেখা হয়েছে

নজরুল ইসলাম,কুতুবদিয়া :: বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরে অভিযানে অবৈধভাবে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি ইঞ্জিনচালিত বোটসহ ২৩ জন চোরাকারবারিকে আটক করেছে।

নৌবাহিনী সূত্র জানায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ও কুতুবদিয়া বহিঃনোঙর এলাকায় টহল জোরদার করা হয়।

এ সময় প্রায় ৪৬ নটিক্যাল মাইল দূরে সন্দেহজনক দুটি কাঠের বোট থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ‘এফবি আজিজুল হক’ ও ‘এফবি রুনা আক্তার’ নামের বোট দুটি আটক করা হয়।

তল্লাশিতে বোট দু’টি থেকে ১ হাজার ৭৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট ও ৩২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটকরা অধিক মুনাফার আশায় শুল্ক ফাঁকি দিয়ে সিমেন্ট মায়ানমারে পাচারের কথা স্বীকার করেছে।

পরে জব্দ মালামাল ও আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থার জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর