বুধবার ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ার সাবেক ভাইস-চেয়ারম্যান ছুট্টুকে আটক

🗓 শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

👁️ ১২৬ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

👁️ ১২৬ বার দেখা হয়েছে

মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টুকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৮ডিসেম্বর) দুপুর ১টার দিকে চকরিয়া পৌরসভার মগবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মকছুদুল হক ছুট্টু উপজেলার মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি চকরিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ছিলেন।

চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই ফরিদ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে মকছুদুল হক ছুট্টু সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে।

তাকে আটক করতে পুলিশ অনেকদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিলো।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পৌরসভার মগবাজার এলাকা থেকে মকছুদুল হক ছুট্টুকে আটক করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন বলেন, মকছুদুল হক ছুট্টু নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের মাতামুহুরী সাংগঠনিক উপজেলার সাধারণ সম্পাদক।

তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

এই বিভাগ এর আরো খবর

নববর্ষে যেভাবে সাজাবেন আপনার ঘর

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ইসলামী ব্যাংকে আবারও অস্থিরতা

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর