বুধবার ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের গুঞ্জন-অপপ্রচারে ক্ষোভ

🗓 শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

👁️ ৯১ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

👁️ ৯১ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা মৌসুমী। আড়াই বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি।

এর মধ্যে একাধিকবার তার দেশে ফেরার খবর ছড়ালেও তা বাস্তবে রূপ নেয়নি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে তার বিয়ের গুঞ্জন। বিষয়টি নিয়ে বেশ বিরক্ত নব্বই দশকের জনপ্রিয় এ নায়িকা।

গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মৌসুমী বলেন, ‘আমি যা-ই বলি না কেন, মানুষের কাছে মিথ্যা খবরটাই বেশি মুখরোচক মনে হয়। এ ধরনের প্রোপাগান্ডা আমার কাছে খুবই বিরক্তিকর।

এসব নিয়ে কথা বলাটাও অনেক সময় মূল্যহীন মনে হয়।’

তিনি আরো বলেন, ‘‌কিছু মানুষ আছেন যারা মনোযোগ আর ভিউ পাওয়ার আশায় ভিত্তিহীন গল্প বানিয়ে ছড়িয়ে দেন।’

‘কোনো কিছু না জেনে মিথ্যাকে রঙচঙ মিশিয়ে সত্য বানিয়ে উপস্থাপন করা হচ্ছে।

আইনের সঠিক প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তি থাকলে হয়তো এসব ভিউখোর গুজব অনেকটাই বন্ধ হতো’—যোগ করেন তিনি।

শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে মৌসুমী বলেন, ‘শিল্পীরাও মানুষ, তাদেরও ব্যক্তিগত জীবন আছে। দীর্ঘ সময়ের পরিশ্রমে একজন শিল্পী তৈরি হয়।’

যারা আজ মিথ্যাচার করছে, তারা আমাকে মৌসুমী বানায়নি। মানুষের মনে আমি যে জায়গায় আছি, সেখান থেকে আমাকে সরানো সহজ নয়।

এসব আমি কখনো পাত্তা দিইনি, ভবিষ্যতেও দেব না।’ দেশে ফেরা প্রসঙ্গে তিনি জানান, আসলে অনেক আগেই দেশে ফেরার পরিকল্পনা ছিল।

তবে অসুস্থ মায়ের দেখাশোনার কারণে আপাতত যুক্তরাষ্ট্রেই থাকতে হচ্ছে তাকে। ‘আমি যে কাজের জন্য এখানে এসেছিলাম তা শেষ হয়েছে অনেক আগেই।

কিন্তু আম্মা দীর্ঘদিন ধরে অসুস্থ, তাই তার পাশে থাকাটাই এখন সবচেয়ে জরুরি’—বলেন অভিনেত্রী।

এই বিভাগ এর আরো খবর

নববর্ষে যেভাবে সাজাবেন আপনার ঘর

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ইসলামী ব্যাংকে আবারও অস্থিরতা

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর