নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও মেডিকেল বর্জ্য পোড়ানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
অভিযোগ উঠেছে, গতকাল সন্ধ্যা থেকে শুরু হওয়া এ কার্যক্রমের ফলে হাসপাতালসংলগ্ন মেডিকেল গেইট এলাকার দোকানপাট, আশপাশের বসতবাড়ি এমনকি দূরবর্তী এলাকাতেও তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, দুর্গন্ধের কারণে স্বাভাবিকভাবে দোকান পরিচালনা করা যাচ্ছে না। অনেকেই শ্বাসকষ্ট ও অস্বস্তির কথা জানিয়েছেন।
তারা প্রশ্ন তুলেছেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ কী পদ্ধতিতে এবং কতটা স্বাস্থ্যবিধি মেনে ধ্বংস করা হচ্ছে।
এলাকাবাসীর দাবি, এ ধরনের বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিষয়টি যথাযথভাবে তদারকি করা প্রয়োজন বলে তারা মনে করছেন।
উপজেলা প্রশাসনের নজরদারি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা চেয়েছেন সচেতন মহল।
স্থানীয় সচেতন সাগরিক তানভির জানান,বুধবার সন্ধ্যা থেকে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়ানোর গন্ধে ঘরে পর্যন্ত টিকা যাচ্ছে না।
তিনি বলেন , স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ কাজটা কি স্বাস্থ সচেতনভাবে করতেছে। নাকি ভারতের ভোপাল ট্রাজেডির মতো কিছু একটা হবে?
ব্যবসায়ী সোহেল বলেন, “গত রাত থেকেই ধোঁয়ার গন্ধ পাচ্ছি। বাসার ভেতরও টিকে থাকা মুশকিল হয়ে যায়।














