সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওর ইসলামাবাদে চেকের মামলায় চেয়ারম্যান প্রার্থী আটক

🗓 রবিবার, ০৮ মার্চ ২০২৬

👁️ ৬৩ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ০৮ মার্চ ২০২৬

👁️ ৬৩ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে ৫০ লাখ টাকার চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত,পরোয়ানাভুক্ত আসামী মোঃ আলমগীরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

তিনি ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বলে জানা গেছে।

রবিবার (৮ মার্চ) ঈদগাঁও থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ আলমগীর ‎উপজেলার ইসলামাবাদের উত্তর সাতজুলা কাটা এলাকার হাজী আলতাজ মিয়ার ছেলে।

ঈদগাঁও থানার ওসি জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর