বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

অদম্য নারী পুরস্কার’ পেলেন ঈদগাঁওর খুরশীদুল জন্নাত

🗓 বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর,ঈদগাঁও :: শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা ও অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘অদম্য নারী পুরস্কার’ অর্জন করেছেন ঈদগাঁও উপজেলার ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত।

কক্সবাজার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের উদ্যোগে সম্মাননা প্রদান করা হয়।

চলতি বছরে টেকনাফ, রামু, ঈদগাঁও ও কক্সবাজার সদর। এই চারটি উপজেলার ১১জন নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

এর মধ্যে ঈদগাঁও উপজেলায় শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য খুরশীদুল জন্নাত এই সম্মাননায় ভূষিত হন।

খুরশীদুল জন্নাত দীর্ঘদিন ধরে স্থানীয় শিক্ষাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

প্রধান শিক্ষক হিসেবে তিনি শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের সহপাঠ কার্যক্রমে সম্পৃক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

“খুরশীদুল জন্নাত শুধু একজন প্রধান শিক্ষক নন, তিনি শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার নাম। তার দক্ষ নেতৃত্বে বিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার মান দৃশ্যমানভাবে উন্নত হয়েছে।

‘অদম্য নারী পুরস্কার’ প্রাপ্তি তার দীর্ঘদিনের পরিশ্রম, সততা ও নিবেদনের যথাযথ স্বীকৃতি।”

সংশ্লিষ্টদের মতে, খুরশীদুল জন্নাতের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো এলাকার নারী সমাজ ও শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার আলোকবর্তিকা হয়ে থাকবে।

এই বিভাগ এর আরো খবর

টেকনাফে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর