বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া শরণার্থী ক্যাম্পের বর্জ্যে বিপর্যস্ত মাছকারিয়া বিল : আর্থিক ক্ষতির মুখে শত শত কৃষক

🗓 বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

মোস‌লেহ উদ্দিন,উখিয়া :: উখিয়ার মাছকারিয়া বিল আজ যেন নীরব আর্তনাদের নাম। শরণার্থী ক্যাম্প থেকে নেমে আসা অপরিকল্পিত বর্জ্য ও ড্রেনের পানি জমে কৃষিজমি পরিণত হয়েছে জলাবদ্ধ এলাকায়।

স্থানীয় কৃষকদের অভিযোগ, বিভিন্ন এনজিও সংস্থা একাধিকবার এলাকা পরিদর্শন করলেও খাল ও ড্রেন সংস্কার কিংবা কার্যকর বর্জ্য অপসারণে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

সারেজমিনে দেখা গেছে, কৃষকদের চাষ করা প্রায় আড়াই শত একর পাকাধান পানির নিচে তলিয়ে গেছে।

মৌসুমজুড়ে শ্রম, ঘাম আর ঋণ করে বিনিয়োগ করা অর্থ এখন অনিশ্চয়তার মুখে। অনেক কৃষকই জানেন না, এই ক্ষতি কীভাবে পুষিয়ে নেবেন।

একদিকে পরিবেশ দূষণ, অন্যদিকে কৃষকের জীবিকা ধ্বংস, এই দ্বৈত সংকট দ্রুত সমাধান না হলে মাছকারিয়া বিল শুধু ফসল নয়, হারাবে শত শত পরিবারের বেঁচে থাকার একমাত্র  ভরসা।

এখন সময় দায় এড়িয়ে যাওয়ার নয়, সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা, খাল পুনঃখনন ও স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এনজিওগুলোর জরুরি কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

কৃষকের কান্না যেন আর প্রতিবেদনেই সীমাবদ্ধ না থাকে, বাস্তব সমাধানই হোক পরবর্তী খবর।

এই বিভাগ এর আরো খবর

টেকনাফে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর