শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া জিদ্দাবাজারে পিকআপের চাপায় পড়ে বৃদ্ধ নিহত

🗓 সোমবার, ০৯ মার্চ ২০২৬

👁️ ৭৩ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ০৯ মার্চ ২০২৬

👁️ ৭৩ বার দেখা হয়েছে

এম জিয়াবুল হক,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারানো একটি পিকআপ ভ্যান চায়ের দোকানে ঢুকে পড়লে রফিকুল আলম (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকার একটি চায়ের দোকানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল আলম ওই এলাকার বাসিন্দা, তিনি স্থানীয় লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মুহাম্মদ আওরঙ্গজেব বুলেট এর চাচা।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে বাড়ির কাছের ওই চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন রফিকুল আলম।

এ সময় মহাসড়কে চলন্ত একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দোকানটির ভেতরে ঢুকে পড়ে। এতে দোকানের সামনে থাকা রফিকুল আলম পিকআপের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

একই ঘটনায় রুহুল আমিন (৪৫) নামের স্থানীয় আরেক ব্যক্তি আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত দুজনকে উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রফিকুল আলমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে পথেই পটিয়া এলাকায় রাত প্রায় ২টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহতের ভাতিজা ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মুহাম্মদ আওরঙ্গজেব বুলেট জানান, দুর্ঘটনায় রফিকুল আলমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

তিনি জানান, ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পিকআপ ভ্যানটি ও চালককে আটক করেন। পরে চালককে ছেড়ে দেওয়া হলেও পিকআপ ভ্যানটি জিদ্দাবাজার এলাকায় রয়েছে।

চকরিয়া উপজেলার চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল আমিন বলেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পিকআপ ভ্যানটি পুলিশের জিম্মায় নেওয়ার চেষ্টা চলছে। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগ এর আরো খবর

টেকনাফে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর