শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৯০০ গোল করার কীর্তি গড়লেন লিওনেল মেসি

🗓 শুক্রবার, ২০ মার্চ ২০২৬

👁️ ৬১ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ২০ মার্চ ২০২৬

👁️ ৬১ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর পর ইতিহাসে মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে ৯০০ গোল করার কীর্তি গড়লেন লিওনেল মেসি।

বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্রের টেনেসিতে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে ন্যাশভিল এসসির বিপক্ষে গোল করে এ মাইলফলক ছুঁয়েছেন ইন্টার মায়ামির ৩৮ বছর বয়সী সুপারস্টার। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

গিওডিস পার্কে ম্যাচের মাত্র সপ্তম মিনিটে গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার। ৭৪ মিনিটে ক্রিস্টিয়ান এসপিনোজার গোলে ন্যাশভিল সমতা আনে।

তাতে ইন্টার মায়ামি জয়বঞ্চিত হলেও মেসি ঠিকই ৯০০ গোলের কীর্তি গড়েন।

১১৪২ ম্যাচে ৯০০ গোল করলেন মেসি। বর্তমানে চোটে ভোগা ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো ৯৬৫ গোল করেছেন ১৩১২ ম্যাচে।

২০২৩ সালে ফরাসি ক্লাব পিএসজি থেকে ইন্টার মায়ামিতে নাম লেখান মেসি। সেই থেকে মেজর লিগ সকারের দলটির হয়ে তিনি ৯২ ম্যাচে ৮১ গোল করেছেন।

তিনি আসার পর লিগ কাপ ও এমএলএস কাপ জিতেছে ডেভিড বেকহ্যামের দল। এর আগে বার্সেলোনায় দীর্ঘ ক্যারিয়ারে গোলবন্যা বইয়ে দিতেন মেসি।

তিনি সেখানে সম্ভাব্য সব ট্রফিই জিতেছেন। আর ব্যক্তিগত পর্যায়েও সব পুরস্কার জিতেছেন। এক ব্যালন ডি’অরই জিতেছেন আটবার।

২০০৫ সালে লা লিগায় অ্যালবাসেটের বিপক্ষে স্যামুয়েল এতোর বদলি হিসেবে নামার তিন মিনিটের মধ্যে লক্ষ্যভেদ করেন মেসি।

তখন তার বয়স ১৭ বছর ১০ মাস সাত দিন, যা বার্সার জার্সিতে সর্বকনিষ্ঠ হিসেবে গোলের রেকর্ড। এরপর থেকে অবিরত গোল করে চলেছেন মেসি।

বার্সার হয়ে ১৭ বছরের ক্যারিয়ারে ৬৭২ গোল করেছেন তিনি। সব মিলে কাতালানদের হয়ে ৭৭৮ গোল করেছেন।

এ পথে জিতেছেন ১০টি লা লিগা, সাতটি কোপা দেল রে, চারটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি সুপার কাপ ও তিনটি ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছেন বার্সার হয়ে।

AP26078005125313

২০২১ সালে বার্সা ছেড়ে যোগ দেন পিএসজিতে। ফ্রান্সে মাত্র দুই মৌসুম খেলেন তিনি। সেখানে ৭৫ ম্যাচে ৩২ গোল করে ন তিনি।

নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে ভয়ংকর এক আক্রমণভাগ গড়লেও ক্লাবের প্রত্যাশিত চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দিতে পারেননি তারা।

২০২২-২৩ মৌসুমে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে তিনি ফ্রান্স থেকে বিদায় নিয়ে নাম লেখান ইন্টার মায়ামিতে।

এর বাইরে তিনি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৯৬ ম্যাচ খেলে ১১৫ গোল করেছেন।

আর্জেন্টিনার হয়ে ২০২২ সালে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ জয় করেন তিনি। এছাড়া দুবার জিতেছেন কোপা আমেরিকা শিরোপা।

এই বিভাগ এর আরো খবর

টেকনাফে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর