মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ার সীমান্তে মাইন আতঙ্ক

🗓 বুধবার, ০১ এপ্রিল ২০২৬

👁️ ৭২ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০১ এপ্রিল ২০২৬

👁️ ৭২ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: বাংলাদেশ-মায়ানমার সীমান্ত এলাকার কক্সবাজারের উখিয়া সীমান্তে মায়ানমারের পুতে রাখা, মাইন বিস্ফোরণের আতঙ্ক দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্হানীয় বাসিন্দারা।

ইতোমধ্যে উখিয়া সীমান্তের পালংখালী ইউনিয়নের শূণ্যরেখায় মাইন বিস্ফোরণে দুই রোহিঙ্গা যুবক ও কিশোরের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ নিয়ে সীমান্ত এলাকায় দেখা দিয়েছে মাইন আতঙ্ক।

সূত্র জানায়, রবিবার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আব্দুল হাকিম নামের এক রোহিঙ্গা কিশোর নাফ নদে মাছ ধরে তীরে ওঠার সময় হঠাৎ বিকট শব্দে মাইন বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় তাঁর পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম স্থানীয়দের বরাতে জানান, আহত কিশোর আব্দুল হাকিম নাফ নদীতে মাছ ধরে তীরে ওঠার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে ঘটনাস্থলেই তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

এর আগে, গত বৃহস্পতিবার একই উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তের নাফ নদের শূন্যরেখায় আরেকটি স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মোহাম্মদ শহীদুল ইসলাম (২৫) নামের এক রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন হয়। তিনি উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৫ ব্লকের বাসিন্দা চাঁন মিয়ার ছেলে বলে জানা গেছে।

উখিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, সীমান্তে মাইন বিস্ফোরণের কথা শুনেছি। এতে দুই রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা জানি কোন দেশের সীমান্তের শুন্য রেখায় মাইন বিস্ফোরণ খুবই দু:খজনক। আমরা এর দ্রুত সমাধান চায়।

এ প্রসঙ্গে স্হানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোন দেশের সীমান্তের শুন্য রেখায় মাইন বসানো যায় না। তাদের দেশের এখন নাজুক অবস্হা। প্রতিদিনই আরকান আর্মির সাথে বিভিন্ন বিছিন্নতাবাদি গোষ্ঠীর সংঘর্ষ অব্যাহত রয়েছে। আমরা সীমান্তে মাইন বিস্ফোরণ নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা করবো।

এদিকে কক্সবাজার জেলা বারের নবনির্বাচিত সভাপতি স্হানীয় বাসিন্দা এডভোকেট আব্দুল মান্নানসহ অনেকেই জানিয়েছেন, মায়ানমারের পররাষ্ট্র দূতকে ডেকে এর কড়া প্রতিবাদ জানানো দরকার। আমরা চরম আতঙ্কে ভূগছি। এ ব্যাপারে অচিরেই কোন পদক্ষেপ গ্রহণ করা না হলে আমাদের অনেক খেশারত দিতে হবে।

এই বিভাগ এর আরো খবর

টেকনাফে একদিনে ২৭ অপরাধী আটক

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর