মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় জ্বালানি তেলের দোকানে অভিযান : ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

🗓 বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

👁️ ৮৫ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

👁️ ৮৫ বার দেখা হয়েছে

নজরুল ইসলাম,কুতুবদিয়া :: ‎‎কক্সবাজারের কুতুবদিয়ায় জ্বালানি তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎‎বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলার ধুরুং বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব উল আলম।

অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে রমজান আলী সওদাগরকে ৩ হাজার টাকা, কুতুব আউলিয়াকে ৩ হাজার টাকা এবং মনজুর আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

‎‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জ্বালানি তেল বিক্রিতে নির্ধারিত নিয়ম না মানা, মজুদ ও বিক্রয় প্রক্রিয়ায় অনিয়মসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

‎‎এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

এই বিভাগ এর আরো খবর

টেকনাফে একদিনে ২৭ অপরাধী আটক

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর