মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে মদ ও টাকাসহ আটক ১, ইজিবাইক জব্দ

🗓 বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

👁️ ৬০ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

👁️ ৬০ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন, টেকনাফ :: কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় ১১৫ লিটার দেশীয় মদসহ ১ কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

এ সময় পরিবহনের দায়ে ২টি টমটম (ইজিবাইক) জব্দ করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা বিএন সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাহারছড়ার উত্তর শিলখালী এলাকা সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সন্দেহজনক ২টি ইজিবাইক তল্লাশি করে প্রায় ১ লক্ষ ৩ হাজার টাকা মূল্যের ১১৫ লিটার দেশীয় মদ ও নগদ ২ হাজার ৩৩০ টাকাসহ ১ জন কারবারিকে আটক করা হয়।

এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে আর এক ১ মাদক কারবারি ইজিবাইক রেখে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

জব্দকৃত দেশীয় মদ, ইজিবাইক, নগদ অর্থ ও আটক মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

টেকনাফে একদিনে ২৭ অপরাধী আটক

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর